ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে মাছ বাজারে অভিযানে ৬০ কেজি জাটকা জব্দ


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ৩:৫৫
শিবচর উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযান ২০২৪-২০২৫ এর আওতায় ইলিশের সংরক্ষণে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে শিবচর উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার(৭ জানুয়ারি) পৌর এলাকার মাছ বাজার পরিদর্শণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম। এসময় ৬০ কেজি জাটকা জব্দ করা হয়।
 
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ মাছ সংরক্ষণের অংশ হিসেবে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার পৌর মাছ বাজার পরিদর্শন করছে মৎস্য অফিস। মঙ্গলবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে মৎস্য অফিসের টিম মাছ বাজার পরিদর্শণ করেন এবং অভিযান চালান। বাজারে ইলিশের পাশাপাশি বিক্রেতারা ১০ ইঞ্চি সাইজের নিচে ইলিশ (জাটকা) বিক্রি করছিল। এসকল জাটকা প্রতি কেজি ৪/৫ শত টাকায় ক্রেতারা কিনছিলেন। ইলিশ বিক্রেতাদের কাছ থেকে ১০ ইঞ্চির নিচে থাকা সকল ইলিশ মাছ জব্দ করে উপজেলা মৎস্য অফিস। পরে স্থানীয় ৪ টি এতিমখানায় এ মাছ বিতরণ করা হয়।
 
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,'জাটকা সংরক্ষণে নিয়মিত আমাদের অভিযান চলবে। মঙ্গলবার পৌর এলাকার মাছ বাজার পরিদর্শনে গিয়ে ইলিশ বিক্রেতাদের কাছে প্রকাশ্যেই ১০ ইঞ্চির সাইজের নিচে ইলিশ বিক্রি করতে দেখা যায়। যেগুলো জাটকা বলে পরিচিত। অপেক্ষাকৃত কম দামে ক্রেতারাও জাটকা কিনে থাকেন। বিক্রেতাদের কাছ থেকে ৬০ কেজি পরিমান জাটকা জব্দ করা হয়। এসময় বিক্রেতা এবং ক্রেতাদের জাটকা সংরক্ষণে সচেতন করা হয়। একই সাথে বিক্রেতাদের সতর্ক করে দেয়া হয়। পরে জব্দকৃত জাটকা উপজেলার ৪ টি এতিমখানায় বিতরণ করা হয়।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা