সোনাতলায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ এর নাম পরিবর্তন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়ার সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের নাম পরিবর্তন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে পৌর অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি এ.কে.এম আহসানুল মোমেনীন সোহেল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ২ বারের চেয়ারম্যান ও সর্বশেষ বগুড়া-১ আসনের বিএনপির এমপি প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ কে এম আহসানুল হাবিব রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, পৌর বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক পাভেল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জরিফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুর রহমান রনি, সোনাতলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন রুবেল, ৭ নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম শেখা, সাবেক পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রাঙ্গা,
জালাল উদ্দিন টেকনিকেল কলেজের প্রভাষক আব্দুল কাদের, এক্সিম ব্যাংক সোনাতলা শাখার ম্যানেজার মোঃ আব্দুর রব, বয়ড়া কারিগড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, সৈয়দ আহম্মেদ মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোমিন, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক আব্দুল মোত্তালিব, ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক আব্দুর রহিম, সাংবাদিক বদিউজ্জামান মুকুল, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হাই প্রমুখ।
উক্ত আলোচনা সভায় ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের নাম পরিবর্তন করে "সোনাতলা মহিলা কলেজ, সোনাতলা মহিলা ডিগ্রী কলেজ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা কলেজ, শহীদ সৈকত মহিলা কলেজ নামে নামকরন করার প্রস্তাব রাখেন বক্তারা।
এসময় অনুষ্ঠানে সোনাতলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকগন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের সকল শিক্ষকগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Rp / Rp
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ