জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শিবচর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে শিবচর পৌর শহরের মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শিবচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সমাবেশে করে।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আওয়ামীকে বাংলাদেশ রাজনীতি করতে দেয়া যাবেনা।বিগত
ষোল বছর তারা ফ্যাসিস্ট রেজিউম চালিয়েছে।বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা,চিকিৎসা ব্যবস্থা ও ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছে।ওদেরকে ফাঁসির দিয়ে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
বিভিন্ন বক্তারা বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবি করছি।বাংলাদেশের মাটিতে ওদের রাজনীতি চিরতরে খতম করতে হবে।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শিবচর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও
উপজেলা যুব মজলিস আহ্বায়ক আব্দুল মুবীনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলার সংগ্রামী সাধারন সম্পাদক হাসান আব্দুল্লাহ্, জেলা কমিটির প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাহদী আল-হাদী সহ উপজেলা ও পৌরসভা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত