ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

লোহাগড়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মাট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১১-২-২০২৫ রাত ৮:৪৩

নড়াইলের লোহাগড়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার সময় লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জসিম উদ্দীন। 

কোরআান তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন, গীতা পাঠ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব সমাদ্দার শুভেচ্ছ বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার।উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক প্রকল্প পরিচালক খুলনা অঞ্চল কৃষবিদ শেখ ফজলুল হক মনি, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার, নড়াইল জেলা দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ হাদিউজ্জামান, কৃষক নাজমুল হক প্রমুখ। 

এর আগে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক প্রকল্প পরিচালক খুলনা অঞ্চল কৃষবিদ শেখ ফজলুল হক মনি, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার,উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, নড়াইল জেলা দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ হাদিউজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব সমদ্দার, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষকরা উপস্থিত ছিলেন। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা চলবে ১৩ ফেব্রুয়ারী পর্ষন্ত। মেলায় স্মাট কৃষি প্রযুক্তি বিষয়ক ১১ টি স্টল রয়েছে।

এমএসএম / এমএসএম

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে