ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

খুলনা গল্লামারী নতুন সেতু নির্মাণের কাজ ঝিমিয়ে, যানবাহন চলাচলে বিঘ্ন,জনগন ভোগান্তির শিকার


সিরাজুল ইসলাম, খুলনা photo সিরাজুল ইসলাম, খুলনা
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ৪:৪৬

প্রথম থেকেই ধীর গতিতে চলছিলো গল্লামারি নতুন সেতুর কাজ। এর পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কাজের বাস্তবায়নকারী সংস্থা খুলনার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রযুক্তিগতমতনৈক্য প্রকল্পের বাজেটের তারতম্য ভেরিয়েশনের বাড়তি কাজের জন্য অতিরিক্ত ১৩/১৪ কোটি টাকার সুরাহা না হওয়ায় থমকে গেছে খুলনা বাসির দির্ঘ দিনের প্রতীক্ষিত গল্লামারী নতুন সেতুর কাজ। গতি ১৬ মাসে কাজের অগ্রগতি হয়েছে মাত্র ১৯ শতাংশ। গুরুত্বপূর্ণ সেতুর কাজ বন্ধ থাকায় প্রতিদিন সেতু এলাকায় দির্ঘ,যানজট তৈরি হচ্ছে। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের। বাড়তি ২০ শতাংশ অর্থৎ ভেরিয়েশনের ১৩/১৪কোটি টাকার সুরাহা না হলে সেতু নির্মাণের কাজের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (NDE)র প্রকল্প ব্যাবস্থাপক প্রকল্প সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, খুলনা -সাতক্ষীরা জাতীয় মহা সড়কের ময়ূর নদীর উপর ৪ লেন বিশিষ্ট -স্টিল আর্চ গল্লামারী সেতু নির্মাণ কাজের কার্যাদেশ প্রদান করা হয়ে ২০২৩ সালের ১ অক্টোবর। এ-র পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (NDE) ৮ ই অক্টোবর থেকে আনুষ্ঠানিক ভাবে নির্মাণ কাজ শুরু করে। কার্যাদেশ অনুযায়ী সেতুটির নির্মাণ কাজ,১৮,মাসের মেয়াদ অনুযায়ী চলতি বছরের ৩০ সে মার্চে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় কাজের মেয়াদ ৩০ জুন পযন্ত বৃদ্ধির আবেদন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

জানা যায়, সড়ক বিভাগের ব্রিজ ডিজাইন ডিভিশনের এ জাতীয় স্টিল নেটওয়ার্ক আর্চ ব্রিজ নির্মাণের কোন পূর্ব অভিজ্ঞতা না থাকায় ব্রিজের কাজ ডিজাইনের ত্রুটি দেখা যায়। ত্রুটি মেরামতের জন্য দায়িত্ব দেওয়া হয় ভারতীয় পরামর্শক সন্দ্বীপ গুহানিয়োসীকে তার পরামর্শে অনেক খাতে খরচ বেড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সুত্রে জানা যায়, কার্যাদেশ অনুযায়ী ৬০ কোটি ৬৬ লাখ টাকা চুক্তি মুল্য হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের হিসাবে, সংযোগ সড়ক সহ ব্রীজের কাজ,সম্পন্ন করতে মোট ব্যায়, হবে ৮২ কোটি টাকা। প্রকল্পের কাজে ধীরগতি ও নির্মাণ কাজ থমকে থাকা সম্পর্কে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প ব্যাবস্থাপক অপুর্ব কুমার বিশ্বাস বলেন। প্রকল্প কাজের ৪০ মিটার পাইলিং ডিজাইন ধার ছিল। সেটা সাফিসিয়েট ছিল না। এ-কারণে প্রথম অবস্থায় লোড টেস্ট ফেল করে। পাইলের Length ওভারে ই কাজ করে গেলে প্রকল্পটি হুমকির সম্মুখি হবে। এরপর ৪০ মিটার পাইলিংয়ের যায়গায় আরো ৮ মিটার বৃদ্ধি করে ৪৮ মিটার পাইলিং গুলো কাস্টিং করা হয়েছে। শুরুতেই সিদ্ধান্ত গুলো নেওয়ার ক্ষেত্রে ডিজাইন টা রিচেন্স করা,এগুলোর ব্যাপারে সময় ক্ষেপণ হয়েছে। ডিপার্টমেন্ট থেকে  টাইমলি আমাদের বলতে পারেনি। এ ভাবে ৩-৪ মাস,সময় কেটে গেছে। এ-র পরে সাবেক প্রধান মন্ত্রী ব্রিজ পরিদর্শনে আসবেন। তিনি আশার পূর্বে আগাছালো প্রকল্পের সাইট পরিস্কার করতে হবে। এ কারণে ২-৩মাস কাজ বন্ধ  ছিল। নির্বাহি প্রকৌশলী মোঃ ফরিদুদ্দিন  বলেন,ব্রিজের কাজ থমকে গেছে এটা সটিক নয়। আপাততঃ কাজ করার কোন সুযোগ নেই। ব্রিজের নিচের অংশের ইতিমধ্যে শেষ হয়েছে। এখন উপরের অংশে স্টিল স্ট্রাকচারের কাজ বাকি,স্টিল ফেফ্রিকেশনের কাজ ফ্যাক্টারীতে চলমান আছে ফ্যাক্টারীতে স্টিলের স্ট্রাকচারগুলো পার্ট বাই পার্ট রেডি করে তারপর সেট করতে হবে। আশা করা যায়, মার্চ এপ্রিলে মধ্যে স্টিল স্ট্রাকচারের মালামাল গুলো রেডি হয়ে চলে আসবে।  

Rp / Rp

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

শহীদ জিয়ার সৈনিকদের প্রধান কাজ এখন সমাজ থেকে মাদক নির্মূল করা  এমপি ফজলে হুদা

বাগেরহাটে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা