ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

চাঁদাবাজ সন্ত্রাসীদের বিএনপিতে কোন জায়গা হবে না - নির্বাচনী জনসভায় ব্যারিস্টার জাকির


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১-২-২০২৬ রাত ৮:৩২

চাঁদাবাজ সন্ত্রাসীদের বিএনপিতে কোন জায়গা হবে না। সরকারি খাল অবমুক্ত করা হবে। সুপেয় পানির জন্য এই অঞ্চলে ওয়াটার রিজার্ভ ট্যাংক স্থাপন করা হবে। আপনার একটি ভুলের কারণে এই দেশ জঙ্গিবাদের দিকে যেতে পারে। সুতরাং ভুল করলে চলবে না। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের ডেমা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে নির্বাচনী জনসভায়  এ কথা বলেছেন বাগেরহাট -২ (সদর-কচুয়া) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
জনসভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান,সদর উপজেলা বিএনপি'র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির।
ইউনিয়ন বিএনপি'র সভাপতি ওয়াহিদুজ্জামান বাদশার সভাপতিত্বে  ও  সাধারণ সম্পাদক রাজীব তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরো বলেন, নির্বাচিত হলে সর্ব প্রথমে ডেমা ইউনিয়ন বিএনপির জনপ্রিয় নেতা মরহুম সজীব হত্যার বিচার করা হবে। দিলে যাতে লবণ পানি প্রবেশ করতে না পারে এবং কৃষকেরা ধান ও সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মাদককে চিরতরে নির্মূল এবং খেলার মাঠ নির্মাণ করা হবে। হিন্দু সম্প্রদায়ের সকল ভাইবোনদের নিরাপত্তা দেওয়া হবে। এই দেশ এই মাটি এখানেই আমার শিকড়, এই দেশে জন্মেছি আর এ দেশ এ অঞ্চলের মানুষের সেবা করে মরতে চাই বলে জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত