ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলে ৮ বছরের শিশু শাহাদাৎ‌ বিকালে নিখোঁজ, সন্ধ্যায় মিললো লাশ


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১২-৩-২০২৫ রাত ১০:৪৩

নড়াইলের লোহাগড়া উপজেলায় শাহাদাৎ মোল্যা (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগম (৬০) কে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর শামুকখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহাদাৎ মোল্যা উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্র‍থম স্ত্রী চলে যাওয়ায় তিনি ছেলে শাহাদাৎ সহ তার মাকে বিয়ে করেন। জানা যায়, তার দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে শাহাদাৎ ও তার মায়ের সঙ্গে ঝগড়া হয়। বুধবার বিকেলে শাহাদাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গা খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়। 

 

সন্ধায় হারানো বিজ্ঞপ্তি মাইকে শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানায় শাহাদাৎ এর বাড়ির পাশের পুকুর পাড় থেকে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে শাহাদাৎ এর মাটিতে পুতে রাখা মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।

 

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের দাদি রাবেয়া বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Rp / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত