ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উদ্যোগে ব্যতিক্রম ধারায় ঈদ উপহার বিতরণ


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৬-৩-২০২৫ রাত ১১:৪

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় রাতের আঁধারে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন একজন কেন্দ্রীয় ছাত্রদল নেতা।সুবিধে বঞ্চিত অসহায় মানুষদের সহায়তার ভিডিও করা হয়নি।অসহায় মানুষদের করা হয়নি কোন ফটোশেসন। শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় রাতে বিভিন্ন বাড়িতে ঘুরে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।‘জাতীয়তাবাদী পরিবার’র নামে জনাব তারেক রহমানের পক্ষে আয়োজনের এ উপহার সামগ্রী বিতরণের মূল উদ্যেক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সোহেল রানা।

জানা যায় শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের একটি তালিকা তৈরি করা হয়।এরপর সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে রাতের অন্ধকারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সোহেল রানা ওই সকল সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী তাদের কাছে পৌঁছে দেন।

রাতের আঁধারে উপহার সামগ্রী মানুষের বাড়িতে পৌঁছে দেয়ার বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সোহেল রানা বলেন' অনেক অসহায় সুবিধাবঞ্চিত মানুষ ফটোশেসনের ভয়ে প্রয়োজন থাকলেও এ সকল উপহার সামগ্রী গ্রহণ করতে চান না। সামাজিকভাবে এরা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হন।আমি ব্যক্তিগতভাবে এই ট্যাবু ভাঙতে চেষ্টা করেছি বিভিন্ন সময়ে। আমি আমার নিজের সাধ্যের মধ্যে গোপনীয়ভাবেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।আসন্ন ঈদকে সামনে রেখে উপহারের ব্যাপ্তি বাড়িয়েছি।নিজে এই তালিকা তৈরি করে রাতের আঁধারে মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিয়েছি।এ সময় সুবিধা বঞ্চিত মানুষগুলো উপহার পেয়ে খুব খুশি হয়েছেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা