সাটুরিয়ায় দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার সোমবার সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপার ভাইজার মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান মোল্লা, দরগ্রাম ইসলামিয়া কামিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, বালিয়াটি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃলিয়াকত আলী, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানা ফয়জী, ইফামার কেয়ারটেকার মাওলানা মনিরুজ্জামান মনির, মাওলানা রফিকুল ইসলাম, শাহিন সরকার।
সেমিনারে সাংবাদিক, সাটুরিয়া উপজেলা ৯টি ইউনিয়নের বিভিন্ন ব্যবসায়ী, ইফামার শিক্ষক ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে।
সভায় বক্তারা ইসলামের যাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। সেই সাথে সাধারণ মানুষকে সরকারী যাকাত ফান্ডে টাকা জমার দেবার আহবান করেন।
Rp / Rp
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা