ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শিবচরে পুত্রের সাথে শত্রুতার জেরে পিতার উপর হামলায় আহত ২


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২২-৩-২০২৫ রাত ৩:৩৫

মাদারীপুর জেলার শিবচরে পূর্ব শত্রুতার জের ধরে জলিল বেপারী(৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে একদল দূর্বৃত্ত। বুধবার রাতে উপজেলার নিলখী ইউনিয়নের দক্ষিণ চর কামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় একা পেয়ে ওই এলাকার কয়েকজন যুবক হামলা চালিয়ে আহত করে। এসময় বাঁচাতে গেলে আফজাল শিকদার নামের আরেক ব্যক্তির উপরও হামলা চালানো হয়। বৃহস্পতিবার(২০ মার্চ) বিকেলে শিবচর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। আহতাবস্থায় জলিল বেপারী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে আহত আফজাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার জলিল বেপারীর ছেলে সজিবের সাথে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে স্থানীয় মনির, আহাদ, সৌরভ, শরিফুলসহ কয়েকজন উঠতি বয়সী যুবক জলিল বেপারীকে একা পেয়ে পথিমধ্যে মারধর করতে থাকে। এসময় আফজাল হোসাইন নামের আরেক পথচারী বিষয়টির প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে জখম করে তারা। পরে আহতদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। অভিযোগ রয়েছে, এলাকায় মাদক, চুরি-ছিনতাইসহ নানা অপরাধের সাথে সম্পৃক্ত দলটি। এবং কিশোর গ্যাং নামেও পরিচিত।

 

আহত জলিল বেপারী বলেন,'মনিরের ছেলের সাথে আমার বাকবিতন্ডার জের ধরে আমার উপর হামলা চালিয়েছে। এসময় স্থানীয় আফজাল শিকদার আমাকে রক্ষা করতে এলে তার উপরও চড়াও হয়, মারধর করে।'

 

ভুক্তভোগী আফজাল হোসাইন বলেন,'হামলাকারীরা এলাকায় কিশোর গ্যাং নামে পরিচিত। এরা চুরি,ছিনতাইসহ কিশোর গ্যাং কালচারে জড়িত। পথচারীরা এদের ভয়ে সন্ধ্যার পর এলাকায় চলাচল করতে ভয় পায়। আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে নানা অপপ্রচার করে আমাকে হেয় করার চেষ্টা করছে তারা।'

অভিযোগ সম্পর্কে মনিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রতন শেখ জানান,'আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

Rp / Rp

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন