বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদারীপুর জেলা ওলামা দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
মাদারীপুর জেলা ওলামা দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদারীপুর জেলা ওলামা দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মাদারীপুর জেলার উদ্যোগে শিবচর উপজেলার সন্ন্যাসী চর ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতা কর্মী উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হেলেন জেরিন খান বলেন'বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় আমাদের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ঘরে থাকতে পারেনি,তারা হামলা মামলা দিয়ে আমাদের ঘর ছাড়া করেছিল,আর আজ শেখ হাসিনা এবং তার দোসোর দেশ ছেড়ে পালিয়েছেন। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা জন্য দোয়া করবেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর জেলার সদস্য সচিব হাফেজ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন মাদবর বলেন'আপনারা আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত আসতে পারে,বাংলাদেশে কোন দোসরদের ঠাঁই হবে না'।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা শরীফ মোঃ মিজানুর রহমান,আজমল হুদা চৌধুরী ইথু,যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মুন্সী,মাওলানা মুক্তাদির,মাওলানা মিজানুর রহমান,স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কামরুজ্জামান মিলন,সদস্য সচিব মনজিল রহমান সিহাব,মাদারীপুর জেলা ওলামা দলের সদস্য মোঃ শাহ আলম চৌকিদার,মোঃফরহাদ ঢালী,সন্ন্যাসী চর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল ইসলাম,সদস্য সচিব মোঃলিটন মাদবর সহ বিএনপির অন্যান্য নেতৃর্বৃন্দ উপস্থিত ছিলেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত