ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ১১:২৩
মাদারীপুর জেলার শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ  উপলক্ষে আলোচনা সভা ও নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত  হয়েছে। জাতীয়  জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এ  আলোচনা সভা ও নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত  হয়েছে। 
মঙ্গলবার(৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে শিবচর  উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের পদ্মানদীর পাড়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পদ্মায় এক নৌ-শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তার কার্যালয় ।
 
মৎস্য কার্যালয় হতে জানা গেছে,ইলিশ মাছ সংরক্ষণে জন্য  ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছে।  জেলেদের জাটকা সংরক্ষণ সপ্তাহের সচেতন  করতে উপজেলা মৎস্য অফিস একাধিক সচেতনতামূলক সভার আয়োজন করে থাকে।উক্ত সময় জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ এবং বিনিময় দন্ডনীয় অপরাধ, সাধারণত ১০ ইঞ্চি দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশকে জাটকা বলা হয়ে থাকে। 
এসময় বক্তারা বলেন,'ইলিশ রক্ষার্থে জাটকা সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। সঠিকভাবে জাটকা সংরক্ষণ করতে পারলে ইলিশের চাহিদা মেটানো সম্ভব হবে। শুধু আইন প্রয়োগই নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে ইলিশ সংরক্ষণে আইন মেনে চলতে হবে।'অনুষ্ঠানে পদ্মাপাড়ের শতাধিক জেলে উপস্থিত ছিলেন।জেলেদের দিকনির্দেশনামূলক নানা বিষয় উল্লেখ্য করেন কর্মকর্তারা।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পারভীন খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা  মো.হাদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.হাবিবুল ইসলাম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবেন রহিম, চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শহিদুল ইসলাম, কাঠালবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ আহমেদ সৈয়দ বেপারী সহ অন্যরা।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা