ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ১২:৪৫
শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধানক্ষেত থেকে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নিহত অটোরিকশা চালক আব্দুল লতিফ শেরপুর সদর উপজেলার কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক। 
আজ ২১ এপ্রিল সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 
শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 
পুলিশ জানায়, আজ সকালে শেরপুর সদরের  তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধান ক্ষেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শেরপুর সদর থানা পুলিশের নিকট খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরুদ্ধকরে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। 
পরে তার পরিচয় পায় পুলিশ। নিহত ব্যক্তি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়িকাটাজান গ্রামের বাসিন্দা। 
শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত যে বা যারাই জড়িত হউক না কেন তাকে খুঁজে বের করা হবে।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত