মহাদেবপুরে মাসব্যাপী গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন
মহাদেপবপুরে মাসব্যাপী গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে এবং মহাদেবপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ৬ মে মঙ্গলবার সকাল ১০ টায় মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে এনআইএলজি (গ্রেড-১) এর মহাপরিচালক মো: আব্দুল কাইয়ূম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক টি.এম.এ মমিন, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান। এ সময় উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবগণসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১০ ইউনিয়নের ৯২ জন গ্রাম পুলিশের মধ্যে নবীন, শিক্ষিত এবং শারীরিকভাবে সক্ষম ৪০ জনকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। উল্লেখ্য যে, গ্রাম পুলিশদের স্থানীয় সরকারের বিভিন্ন কাজে দক্ষ করে গড়ে তোলার লক্ষে ৬ মে থেকে ৪ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা গেছে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত