ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শ্রীবরদীতে কৃষি প্রণোদনা বীজে বাম্পার ফলন


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২৫ রাত ১০:১৩

চলতি মওসুমে শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিভিন্ন ফসলের চাষাবাদের জন্য দেয়া কৃষি প্রণোদনার বীজে বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা।

শ্রীবরদী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি ও বোরো মওসুমে শ্রীবরদী উপজেলায় ১৭ হাজার ৭শ কৃষককে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এরমধ্যে ৬ হাজার কৃষককে বোরোধান, ৮ হাজার ৫০ জনকে সরিষা, ৩ হাজার ২ শ জনকে শাকসবজি, ১৭৫ জনকে গম, ১শ ৮০ জনকে ভুট্টা, ২৫ জনকে পেঁয়াজ, ৭০ জনকে মুগ ও মশুর ডালের প্রনোদনা হিসেবে উন্নত বীজ প্রদান করা হয়। সরিষা ও শাকসবজি চাষিদের সারও প্রদান করা হয়। এবছর সময়মতো বীজ প্রদান করায় কৃষকরা কৃষি অফিস থেকে দেয়া বীজ দিয়ে বোরো আবাদ, সরিষা ও শাকসবজির আবাদ করে। এ বছর কৃষি বিভাগের দেয়া বীজে আবাদ করে ফসলের বাম্পার ফলনও পেয়েছে কৃষকরা। এতে খুশি উপজেলার কৃষকরা। কৃষকদের দাবি, বাজার থেকে ক্রয়কৃত বীজের চেয়ে প্রণোদনার বীজ অনেক ভালো।

উপজেলার ভারেরা এলাকার কৃষক জাকির হোসেন স্বপন বলেন, আমি এবার সময় মতো কৃষি অফিস থেকে হাইব্রিড ধানের বীজ পাইছি। এই বীজে দশ কাঠা জমির ধানের আবাদ করেছি। বাম্পার ফলন হয়েছে। অন্য বীজের চেয়ে এই বীজেই ধান ভালো হয়েছে। কৃষক মোহাম্মদ আলী বলেন, আমি নিজে যে বীজ পেয়েছিলাম সেগুলোর ধানের আবাদ করেছি। অনেক সুন্দর হয়েছে আবাদ। অন্য বীজের ক্ষেতে পোকায় আক্রমণ করেছে। কিন্তু এই বীজের ধান ক্ষেতে পোকায় আক্রমণ করে নাই। উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, আমার ব্লকে প্রনোদনার বীজ পেয়ে কৃষকরা আগ্রহের সাথে আবাদ করে ফলন ভালো পেয়েছে। অতিরিক্ত কৃষি অফিসার, মোহাম্মদ ওয়াসিফ রহমান বলেন, আমরা কৃষকদের চাহিদা অনুযায়ী প্রণোদনা প্রদান করেছি। এতে কৃষকরা বেনিফিট পেয়েছে। তারা খুব খুশি। 

শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন বলেন, আমরা মাঠ পর্যায়ে যাচাইবাছাই করে প্রকৃত কৃষকদের মধ্য থেকে পর্যায়ক্রমে ১৭ হাজার ৭শ জন কৃষককে কৃষি প্রণোদনা প্রদান করেছি। আমরা কৃষকদের পরামর্শ প্রদান করেছি। কৃষকেরা আমাদের পরামর্শ অনুযায়ী আবাদ করে ফলন ভালো পেয়েছে।

Masum / Masum

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত