ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবচরের এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৪-৫-২০২৫ দুপুর ২:১৭
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ঢাকাগামী বাসের সাথে পন্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে বাবলুর রহমান(৫০) নামের বাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার(১৪ মে) ভোর ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবলুর রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 
 
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোররাত ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার মোল্লার বাজার সংলগ্ন সড়কের কাছে বাসটি দ্বার করাও চালক। এসময় বাসটির যাত্রীদের অনেকেই বাইরে দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। তখন ট্রাকের ধাক্কায় বাবলুর রহমান নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
 
স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) তমাল বলেন,'নিহত ব্যক্তি সৌদি আরব প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় কোন আহত নেই।'
 
তিনি আরও বলেন,'খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দূর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া নেয়া হবে।'

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা