শিবচরে গরু চুরির অভিযোগে আ.লীগ কর্মীকে পুলিশে দিল জনতা
শিবচরে উপজেলার মাদবরেরচরে গরু চুরির অভিযোগে শাহিন সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা।পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় এলাকাবাসী।শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার(১৫ মে)ভোররাতের দিকে শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের পুরাতন কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত শাহিন সরকার চরজানাজাত ইউনিয়নের কনাই সরকারের কান্দি গ্রামের বাসিন্দা।তিনি সেলিম সরকার ও নুরনাহার দম্পতির সন্তান।শাহিন সরকার চর জানাজাত ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রায়হান সরকারের ডান হাত হিসেবে এলাকায় পরিচিত।তিনি চেয়ারম্যানের পরিবারের লোক হিসেবে পরিচিত ছিল তাই তার বিরুদ্ধে কেউ কথা বলতে না।আওয়ামী লীগের কর্মী হিসেবে স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।তার অপকর্মের কারণে কেউ সহজে মুখ খুলতে সাহস পেত না।আওয়ামীলীগ সরকারের সময় তার ভয়ে কেউ কথা বলতে পারতো না,চুরি ছিনতাই, ডাকাতি,হত্যাচেষ্টা,নদীতে জেলেদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া তার ছিল নেশা।ভুক্তভোগী কেউ ভয়ে অভিযোগ করতে সাহস পেত না।শাহিন সরকারের নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
মাদবরচর এলাকাবাসী সূত্রে জানা গেছে'ভোরে শাহিন সরকার সহ কয়েকজন একটি গ্রুপ নৌকায় করে বজলু মাদবরের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে আসেন।তারা ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে গরুর ঘরে প্রবেশ করেন।তখন বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হন।এ সময় ডাকাতেরা পালানোর চেষ্টা করে।শাহিন সরকার এক বৃদ্ধকে কোলে তুলে নিয়ে দৌড়াতে গেলে তাকে ধরে ফেলেন গ্রামবাসী।এরপর উত্তেজিত এলাকার জনতা তাকে গণপিটুনি দেয়।পরে পুলিশ এসে শাহিনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।
বজলু মাদবরের ছেলে ইলিয়াস মাদবর (৪৫) বলেন, রাত ২ টার দিকে গোয়ালঘর থেকে ২টা গরু নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়,তার সাথে থাকা ৪/৫ জন লোক পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ,শাহিন সরকার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দাপট দেখাচ্ছিলেন।এলাকায় বারবার গরু চুরি হচ্ছিল।আমরা আগে থেকেই সন্দেহ করছিলাম। আজ তিনি হাতেনাতে ধরা পড়েছেন।বিগত আওয়ামী লীগের আমলে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই শাহিন।
চর জানাজাত ইউনিয়ন মোতালেব মিয়া বলেন'শাহিন সরকার এমন কোন অবৈধ কাজ নেই যা তিনি করেন না। তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় মদ ও জুয়ার আসর বসাতেন,চাঁদাবাজি ছিনতাই ডাকাতি করতেন দীর্ঘদিন ধরে।আমরা শাহিন সরকারের বিচার চাই।আওয়ামী লীগের চাঁদাবাজের বিচার চাই।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন' ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, জনতার হাত থেকে আমরা শাহিন সরকার কে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে প্রেরণ করেছি।
Masum / Masum
সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল
মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা
বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা
মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার
কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক
কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২
সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী
নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত