ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শেরপুরে মউশিক শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ৩:৪৭
শেরপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের  শিক্ষকরা  মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর  স্মারকলিপি প্রদান করেছেন।
১৭ মে শনিবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত "নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়)” দ্রুত অনুমোদন ও জানুয়ারী-২০২৫ হতে বকেয়া বেতন ভাতাসহ ৫ দফার দাবিতে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার প্রায় ১ হাজার প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 
মানববন্ধন শেষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রধান করা হয়।
মানববন্ধনে মউশিক জেলা শাখার শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মোবারক হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাস্টার ট্রেনার মুক্তি খলিলুর রহমান, সুপারভাইজার মাওলানা মুতাসিন বিল্লাহ, ফিড সুপারভাইজার শহীদুল্লাহ, মাউসিক জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মারুফুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত