মোড়লগঞ্জের ইউনিয়ন ভূমি অফিসে দদুদকের তদন্ত
বাগেরহাটে মোরেলগঞ্জে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগে দক্ষিন জিউধরা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযান কর্মকর্তার কক্ষ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গাজী শামিম আহসান এর বিরুদ্ধে নিয়ম বর্হিভূত ভূমি সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে বাগেরহাট জেলা দুদক কার্যালয়ে ঐ ভূমি কর্মকর্তাকে তলব করা হয়েছে।
বুধবার দুপুর দেড়টায় দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের দক্ষিন জিউধরা ইউনিয়ন ভূমি অফিসে দুদক বাগেরহাট জেলা সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম দুই ঘন্টা ব্যাপি এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী শামিম আহসান এর বিরুদ্ধে স্থানীয় ভূমি কর দাতাদের নিকট থেকে নামজারি সহ ভূমি সেবার নামে বিভিন্ন খাত অতিরিক্ত অর্থ আদায় অভিযোগের প্রেক্ষিতে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ঐ অফিসের একটি রুমের মধ্যে থেকে ব্যাগে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা প্রাথমিক ভাবে জব্দ করেন অভিযানকারীরা।
অভিযান পরিচালনার সময় স্থানীয় ভূমি মালিক সোমাদ্দারখালী গ্রামের হাজি¦ নাসির হোসেন অভিযোগ করে বলেন, তার নিকট থেকে ইউনিয়ন তহশিলদার গাজী শামিম আহসান জমির খাজনা বাবদ ১৮০০০/- টাকা গ্রহণ করে রশিদ প্রদান করেছেন ৩৭০ টাকার। এরকম একাধিক ভূমি মালিকেরা অভিযোগ রয়েছে।
এ সম্পর্কে বাগেরহাট জেলা দুদক এর সহকারী পরিচালক অভিযানের টিম প্রধান মোঃ সাইদুর রহমান সাংবাদিকদের বলেন দুদকের কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশে ইউনিয়ন ভূমি অফিসে অভিযান পরিচালনার অংশ হিসেবে মোরেলগঞ্জ দক্ষিন জিউধরা ভূমি অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ অফিসটি সবচেয়ে দুর্নীতি গ্রস্থ। ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী শামিম আহসানের বিরুদ্ধে স্থানীয় একাধিক ভূমি মালিকদের লিখিত অভিযোগ রয়েছে। অনলাইনে জমির খাজনা আদায়, নামজারি সহ ভূমি সেবার সরকারি নির্ধারিত ফি ব্যাতিরেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন তিনি। সে কারনে আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ভূমি কর্মকর্তার নিকট ব্যাগের রাখা উদ্ধারকৃত পঞ্চাশ হাজার টাকা জব্দ করে তার নিকট ই রাখা হয়েছে। পরবর্তি তদন্ত চলাকালীন তার নিকটে পাওয়া প্রাপ্ত টাকা সঠিক প্রমানাদি না পাওয়া পর্যন্ত অন্যত্র ব্যয় করতে পারবে না। তার নানাবিধ অনিয়ম ও দুর্নীতি বিষয়ে স্ব-শরিরে দুদক জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাবের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে এ কর্মকর্তা জানান। এদিকে এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী শামিম আহসান তার দপ্তরে প্রাপ্ত টাকার বিষয়ে বলেন তার মৎস্য ঘেরে মাছ বিক্রি করা টাকা তার নিকটে ছিলো#
Masum / Masum
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান