ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শিবচর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ১০:২

শিবচর উপজেলায় ২৮মে ঢাকায় যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভার সমাবেশ কে সামনে রেখে শিবচর উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শুক্রুবার ২৩মে উপজেলার শিল্পকলা একাডেমি ভবনে শিবচর উপজেলা যুবদলের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক ফারুক হোসেন বেপারির সভাপতিত্বে প্রস্তুতি সভা শুরু হয়।এ সময় বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু বলেন'আমরা আগামীতে কমিটিতে তাদের স্থান দেব যারা পাঁচ তারিখের আগে দলের জন্য বিভিন্ন ধরনের ত্যাগ স্বীকার করছেন।যারা বিভিন্ন সময় মামলা হামলার শিকার হয়েছেন এবং মিটিং মিছিলে শ্রম দিয়েছেন তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দেয়া হবে।এ ব্যাপারে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করব,আশা করি আপনারা সবাই তা স্বতঃস্ফূর্ত ভাবে তা গ্রহণ করবেন।তরুণদের আমরা বিশেষ অগ্রাধিকার দেব কেননা তারাই আগামী দিনে ভবিষ্যৎ'।

এ সময় যুবদলের অন্যান্য বক্তারা বলেন'আমাদের লড়াই এখনো শেষ হয়নি,আমাদের অবৈধ সম্পদ গড়া থেকে বিরত থাকতে হবে,সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থেকে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে জনগণের ভালোবাসা অর্জন করে কাজ করতে হবে সবাইকে৷আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সাম্য,ন্যায়বিচার ও সামাজিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ৷দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।কোন ধরনের অন্যায় জুলুম,ভয়ভীতি দিয়ে নয়,উদারতা দিয়ে ভালবাসা দিয়ে জনগণের মন জয় করতে হবে।এ সময়ে বক্তারা আরও বলেন,আগামী ২৮মে ঢাকায় তারণ্যের সমাবেশ সফল হওয়ার জন্য যে কর্মসূচি পালন করার দরকার আমরা শিবচর উপজেলা যুবদল ঐক্যবদ্ধভাবে তা করব।

শিবচর উপজেলা যুবদল নেতাদের মধ্যে বক্তব্য দেন শিবচর উপজেলা যুবদল নেতা শাহিন গোমস্তা,শাওন চৌধুরী,রুবেল শিকদার,মহিন বেপারি,সজিব খান,জামাল বেপারি,কাজী খোকনুজ্জামান,সুমন মাদবর,জসিম মৃধা,উজ্জল,রাসেল মোল্লা,শাহিন মোল্লা,অনিক শেখ সহ আরও অনেকেই।

Masum / Masum

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু