মহাদেবপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
মহাদেবপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই শ্লোগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মহাদেবপুর উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করে। এ উপলক্ষে ২৫ মে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে স্থাপিত স্টলে মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান র্যালিতে নেতৃত্ব দেন ও মেলা প্রাঙ্গণে সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে ভূমি উন্নয়ন কর নিয়মিত কেন পরিশোধ করতে হবে তার উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মেলার উদ্বোধন ঘোষণা করেন। র্যালিতে অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খান, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ভূমি অফিসের নাজির মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দশ ইউনিয়নের গ্রামপুলিশ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, পাঁচটি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাবৃন্দ এবং ভূমি সেবা প্রত্যাশীগণ অংশগ্রহণ করেন। ভূমি মেলা উপলক্ষে ভূমি উন্নয়ন কর কেন পরিশোধ করতে হবে সেই বিষয়ে ৬টি অতি গুরুত্বসম্পন্ন পয়েন্ট সম্বলিত লিফলেট সাধারণের মাঝে বিতরণ করা হয়। উল্লেখ্য যে, মহাদেবপুর উপজেলা ভূমি অফিস সেবা প্রত্যাশীদের সুবিধার্থে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত এই মেলায় স্থাপিত স্টলে সহজভাবে সরাসরি সাধারণের মাঝে সেবা প্রদান করবেন বলে উল্লেখিত সূত্র জানায়।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত