নড়াইল লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির কাছের একটি পুকুরে ডুবে আয়েশা খানম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আয়েশা ওই গ্রামের আবির তাজ ইমনের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে আয়েশার বাবা আবির তাজ ইমন ও মা চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা শহরে যান। যাওয়ার আগে তারা আয়েশাকে দেখভালের জন্য দাদা-দাদীর কাছে রেখে যান। কিন্তু সবার অগোচরে আয়েশা বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় এবং ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Masum / Masum
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত