তীব্র তাপদাহে আমের বাজারের দর পতন
রাজশাহী দুর্গাপুর প্রতিনিধি :তীব্র তাপদাহে ক্রেতা সংকটে দুর্গাপুরে এবং বানিশ্বর বাজারের আম বিক্রেতা, এতে আমের বাজারে বড় আকারে দর পতন হয়েছে।বাজারে কমেছে ক্রেতা।ভ্যাপসা গরম আর তীব্র তাপদাহে,জীবন চলাচলের মান থেমে গেছে। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছে না খুব সকাল বা রাতেও কমছে না গরম, কিছুদিন ধরেই এই গরমের পরিবেশ বিরাজ করছে ।এতে চরম বিপদে পড়েছে আম চাষীরা,
বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন, একদিকে কুরবানী ঈদের দীর্ঘ সময় ছুটি, ও আরেক দিকে তীব্র তাপ এবং ভ্যাপসা গরমে বাজারে বড় ধরনের দর পতন ঘটেছে। প্রতি মন আম ৫০০থেকে ৮০০টাকা কমেছে। ঈদের দীর্ঘ সময়ের ছুটি কারনে, টানা কয়েকদিন বন্ধ ছিল কুরিয়ার সার্ভিস, কুরিয়ার সার্ভিস গুলো স্বাভাবিক হলো আমের চাহিদা বাড়েনি এখনও,
ব্যবসায়ীরা আরো বলেন অতিরিক্ত তাপএবং তীব্র গরম থাকা সত্ত্বেও আমচাষীরা বাজারে নিয়ে যাচ্ছে আম, কিন্তু ক্রেতা সংকটে বাজারে বিক্রি হচ্ছে না। এ কারণে অনেক সময় আম বাগানে ঝরে পড়ছে পাকা আম।এতে দূর চিন্তায় পড়েছে আম চাষি ও ব্যবসায়ীরা।
দুর্গাপুর চৌবাড়িয়া গ্রামের আম চাষি রফিক মিয়া বলেন কিছুদিন আগে খিরসাপাত আম ১৮০০টাকা মন হিসেবে বিক্রি করেছি, এখন তার অর্ধেকে নেমে এসেছে, এই তীব্র গরমে বাজারে ক্রেতা কম।
দুর্গাপুর বাজারে আম ব্যবসায়ী ফজলে করিম বলেন এই গরমে মানুষই চলাচল করতে পারছে না, আম খাবে কেমনে ,আমার অনেক গাছের আম বাগানেই পেকে ও পচে শেষ।
বানেশ্বর বাজারে আম বিক্রেতা আনোয়ার হোসেন বলেন ঈদের ছুটি ও ভ্যাপসা গরমের কারণে বাইরের আম বেপারীরা খুব একটা আসেননি এজন্য বাজারটা কম,তবে বৃষ্টি বাদল হলে আমের দামটা সামনে একটু বাড়তে পারে।
খুচরা আম ব্যবসায়ী হেলাল হোসেন বলেন অতিরিক্ত গরমের কারণে কমবেশি সব ধরনের আম পাকতে শুরু করছে, বিশেষ করে খিরসা,ল্যাংড়া, বাজারে খুব পরিমাপ উঠেছে, এ কারণে আমের দামটা একটু কম।
দুর্গাপুর উপজেলার কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী বলেন এই বছর উপজেলা আম উৎপাদন হয়েছে অনেক ভালো, তাতে আম চাষিরাও আনন্দিত,তবে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমের কারণে বাজারে ক্রেতা সংকট হওয়ায়, আমের দামটা একটু কম। আশা করি আবহাওয়া পরিবর্তন বৃষ্টি হলে দামটা স্বাভাবিক হবে ।
Masum / Masum
মোড়েলগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ করা হবে -- এমপি ফজলে হুদা
বরগুনা ১ আসনের এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিলেন সাংবাদিক মীর খাইরুল
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী খানজাহান আলী দরগাহ মোটেলে অনুষ্ঠিত
মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত সাধারণের মাঝে খুশির জোয়ার
দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোরম ইফতার মাহফিল
তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ -- ডাঃ জাহিদ হোসেন
চিৎকার করলে গুলি করার হুমকি, লোহাগড়ায় পুলিশের খাঁচায় যুবক
কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে -- খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা - ত্রাণমন্ত্রী
লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা