দুর্গাপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শরিফুল গ্রেপ্তার
রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শরিফুল (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫।
গত বৃহস্পতিবার (১৯জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার জয়নগর এলাকার কলনঠিয়া গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৫ সিপিএসসি এর একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে কথিত শীর্ষ সন্ত্রাসী শরীফুল এর হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে।
এবং সে একটি সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এ তথ্যের ভিত্তিতে তাকে দীর্ঘদিন যাবত র্যাব-৫ এর গোয়েন্দা দল কর্তৃক অনুসরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী শরীফুল‘কে
গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে যা তার শ্বশুর বাড়ীতে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে উক্ত বসতবাড়ীর খড়ের ঘরের ভিতরে মাটির নীচে ২ ফিট গভীরে রাখা অবস্থায় ১ টি
বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শীর্ষ সন্ত্রাসী শরীফুল ও তার চক্রের অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও তৎপরতা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে দুর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চত করেছেন দুর্গাপুর থানার (ওসি) দুরুল হোদা।
Masum / Masum
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ