ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ফাতেমা (১৪) নামে এক কিশোরী পালিয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ-ক্রাইসিস সেন্টারের (ওসিসি) বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ফাতেমা (১৪) নামে এক কিশোরী পালানোর ঘটনা ঘটেছে। তিনি খিলগাঁও থানার একটি অপহরণ মামলায় ফরেনসিকের জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি ছিলেন।
শনিবার (২১ জুন) বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ওসিসি থেকে বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে ওসিসির চিকিৎসক তইয়্যাবা সুলতানা জানান, শুক্রবারে খিলগাঁও থানা পুলিশ তাকে আমাদের এখানে দিয়ে যায়। আজ বিকালের দিকে সে বাথরুমে যায়। পরে তাকে ডাকাডাকি করলেও দরজা খুলছিল না। পরে জোরপূর্বক দরজা খুলে দেখা যায় সে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে। তখনই আমরা বিষয়টি থানা পুলিশকে জানাই।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানা উপ পরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, গতকাল খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা হয়। পরে আমরা ফাতেমা নামে ওই কিশোরীকে পাশের বাড়ির ফয়সালের বাসা থেকে উদ্ধার করি। এরপর গতকাল তাকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
আজ সন্ধ্যার পর জানতে পারি সে হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আমরা খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
তিনি আরও জানান, পাশের ফয়সাল নামে এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েকদিন আগেও ফাতেমা ফয়সালের বাসায় চলে যায়। পরে সেখান থেকে থানা পুলিশের মাধ্যমে ওই মেয়েকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ওই মেয়ে আবার ফয়সালের বাসায় চলে যায়।
পরবর্তীতে, ফাতেমার বাবা ও ভাই থানায় এসে ফয়সালসহ তাদের পরিবারের কয়েকজনের নামে অপহরণের মামলা দেয়। গতকাল সেই মামলায় ওই কিশোরীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠাই। এ সময়, তার পালনোর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
Rp / Rp
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত