টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী মির্জাজোড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।
গত ২২ জুন ২০২৫ তারিখ সকালে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বিআরএম-৬ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে মির্জাজোড়া নামক এলাকা দিয়ে মায়ানমার হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক তাৎক্ষণিকভাবে মির্জাজোড়া এলাকার বেড়িবাঁধ, নাফ নদী ও তীরবর্তী বেশকিছু কৌশলগত স্থানে দ্রুত বিশেষ টহল মোতায়েন করেন। একইসাথে বিজিবির দমদমিয়া বিওপি থেকে আরেকটি নৌ টহলদল ফ্যান্টম বোটযোগে নাফ নদীর মির্জাজোড়া সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান নেয়। আনুমানিক সকাল ০৫৩০ ঘটিকায় বিজিবি টহলদল মায়ানমারের জলসীমায় একটি নৌকাকে র্দীঘক্ষণ যাবৎ ঘোরাঘুরি করতে দেখে সেটিকে অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ পরে নৌকা হতে ০২ জন ব্যক্তিকে নাফ নদীতে নেমে সাঁতরে কেওড়া বাগানের ভিতর দিয়ে মির্জাজোড়া এলাকার দিকে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা কেওড়া জঙ্গল সংলগ্ন মাছের প্রজেক্টের পাশে লুকিয়ে রেখে প্রতিকূল আবহাওয়ায় প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে কেওড়া জঙ্গলের ভিতরে গা ঢাকা দেয়। অভিযানরত বিজিবি সদস্যরা দীর্ঘ সময় তল্লাশি শেষে কেওড়া জঙ্গলের ভিতরে পাচারকারীদের ফেলে যাওয়া কর্দমাক্ত দুটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এর সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারে অভিযান চলমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে জব্দকৃত নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জমার জন্য প্রযোজ্য সকল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Rp / Rp
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত