ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে ফল উৎসব শিশুদের মুখে আনন্দের ঝিলিক


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ১১:৩২
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে রবিবার দুপুরে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী “ফল উৎসব”। এই উৎসবের মূল উদ্যোক্তা ছিলেন এলাকার গর্বিত যুব নেতা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং মাদারীপুর সরকারি কলেজ (সাবেক নাজিমউদ্দিন কলেজ) এর সাবেক ভিপি এ্যাডভোকেট মাসুদ পারভেজ।
 
তিনি নিজে উপস্থিত থেকে শিশুদের সঙ্গে গল্প করেন, ফল ভাগ করে খাওয়ান এবং তাদের মনের কথা শোনেন। তার আন্তরিক উপস্থিতি শিশুদের মনে এনে দেয় অনাবিল আনন্দ ও ভালোবাসা। তিনি অভিভাবকদের সঙ্গেও কথা বলেন, আশ্রয়ণের মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে খোঁজ-খবর নেন।
 
তিনি বলেন, এই স্কুলটি শুধু শিক্ষার কেন্দ্র নয়, এটি আলোর পথ দেখানো একটি দীপ্ত আয়োজন। আমি সবসময় তোমাদের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ।
ভিপি পারভেজ বসুন্ধরা শুভসংঘ স্কুলের উদ্যোগের প্রশংসা করে প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানান। শিশুরাও এই দিনটিকে তাদের জীবনের অন্যতম আনন্দের দিন হিসেবে স্মরণ করে।
 
প্রথম শ্রেণির ছাত্র আসিফ বলে,আমি আম, কলা, লিচু, কাঁঠাল খেয়েছি। একসাথে এত ফল আগে খাইনি। খুব মজা পেয়েছি।তৃতীয় শ্রেণির ছাত্রী রাবেয়া বলে, পারভেজ স্যার আমাদের সঙ্গে কথা বললেন। উনি অনেক ভালো মানুষ। উনি আমাদের জন্য অনেক ফল এনেছেন। আমরা অনেক খুশি।”
তৃতীয় শ্রেণির ছাত্র নাঈম জানায়, এই রকম আয়োজন আরও চাই। আজকের দিনটা মনে থাকবে অনেকদিন।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলার সভাপতি ওহিদুজ্জামান কাজল, শুভসংঘের সক্রিয় সদস্য দিদার মোল্লা, সাজন, লামিয়া, মুনা, বিএনপির কর্মী ইকবাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। সবার আন্তরিক অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দময়।
 
এসময় মাসুদ পারভেজ স্থানীয় অভিভাবকদের সাথে কথা বলেন ও মনোনয়ন পেতে দোয়া চান। তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আপনাদের নিয়ে নির্বাচন করব। আর যদি না দেয়, তবুও আমি মানবিক কাজে পাশে থাকব ইনশাআল্লাহ। আমি ছাত্রজীবন থেকে এ পর্যন্ত মানবিক কাজে ছিলাম, আছি, আগামীতেও থাকব।
তিনি স্কুলের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসও দেন।

Rp / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত