সাড়ে ০৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে সিলেটে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিকদল সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর নামক স্থানে একটি বালুর ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
অদ্য ২৪ জুন ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহলদল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পের সাথে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যৌথ আভিযানিকদল সিলেটগামী একটি বালুর ট্রাক থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে উপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ৩,৫০,০০,০০০/-(তিন কোটি পঞ্চাশ লক্ষ) টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি বাংলাদেশ সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সাথে যৌথ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Rp / Rp
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড