ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৫-৬-২০২৫ বিকাল ৫:৯

মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই শ্লোগানকে সামনে রেখে ২৫ জুন বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী অফিসারের সভাকক্ষে মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের  সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মো: আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারী মুফতি মা আরিফুল ইসলাম, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান, বিশিষ্ট ধারাভাষ্যকার সিনিয়র প্রভাষক মুনিরুজ্জামান মুনির, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, বরুন মজুমদার, সাখাওয়াত হোসেন, লিয়াকত আলী বাবলু, ডাসকো ফাউন্ডেশন এর প্রতিনিধি তামান্না প্রমুখ। এর আগে কৃষি অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমে প্রণোদনা ও বৃক্ষের চারা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষের চারা প্রদান করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

Rp / Rp

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত