মহাদেবপুরে প্রথম দিন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
মহাদেবপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা প্রথম দিন বাংলা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মোট ৬টি কেন্দ্রে ২ হাজার ৫শ ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৪শ ৮২ জন, জাহাঙ্গীরপুর সরাকরি বালিকা বিদ্যালয় ও কলেজে ৬শ ১২ জন, রাইগাঁ ডিগ্রী কলেজে ১শ ৫৫ জন, সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ে মহাদেবপুর টিবিএম কলেজ কেন্দ্রের ৫শ ৮২ জন, সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ে মাতাজীহাট টিবিএম কলেজ কেন্দ্রের ৫শ ২৫ জন, জাহাঙ্গীরপুর ইসলামিয়া আলীম মাদ্রাসায় ১শ ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এসব কেন্দ্রে মোট ২৫ জন পরীক্ষার্থী বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল। পরীক্ষা সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলা পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অতিবাহিত হয়েছে। ফলে পরীক্ষার্থী এবং অভিভাবক মহলও সন্তোষ প্রকাশ করেছেন।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত