বিজিবির মানবিক সহায়তা: ফেনীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২০০ জন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ৯ জুলাই সন্ধ্যা ৭টায় বিজিবির কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির এর উপস্থিতিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক বন্যার্তদের মাঝে ২০০ প্যাকেট প্রস্তুতকৃত খাবার (খিচুড়ি, ডিম ভুনা, সবজি, ডাল ও বোতলজাত সীমান্ত পানি) বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কার্যক্রমে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপির কমান্ডারগণ, পরশুরাম থানার ওসি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রায় ১৪টি পয়েন্টে নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবনের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালীন মানবিক সহায়তায়ও অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
Rp / Rp
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না