ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

মোড়েলগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবকে অব্যাহতি


মোড়েলগঞ্জে এইচএসসি পরীক্ষা (২৩৬) সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেনকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার কারনে অব্যহতি প্রদান করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বুধবার ৯ জুলাই স্বাক্ষরিত এক পত্রে (যার স্বারক নং-পনি/পিএ-১০৭৭) এ নির্দেশনা প্রদান করেন।

পত্রে বলা হয়েছে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন গত ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত দায়িত্ব পালনের জন্য উক্ত কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রদান মো. ছবীর আহম্মেদকে দায়িত্ব প্রদান করেছেন।

কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বকে পালন করবেন সে মর্মে সুস্পষ্ট কোন নির্দেশনা দেননি এবং কাউকে দায়িত্বভারও অর্পন করেননি। যা পরীক্ষা চলাকালিন দায়িত্ব পালনে অবহেলার শামিল। যে কারনে উক্ত পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেনকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। একই সাথে উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ অথবা জ্যেষ্ঠ কোন শিক্ষককে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ নিশ্চিত করেছেন।

Masum / Masum

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত