ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বিজিবির অভিযান: টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে ডাকাতের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৭:৬

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গহীন পাহাড়ে ডাকাতদলের আস্তানায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ১টি এলজি গান, ১টি ওয়ান শ্যূটার পিস্তল ও ১টি একনালা বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।

গতকাল সন্ধ্যায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির আভিযানিকদল টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ি জঙ্গলে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত দল পালিয়ে যায়। পরে বিজিবি আভিযানিকদল তাদের আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে ০১টি বিদেশী রিভলবার ২১ রাউন্ড রিভলবারের গুলি, ০১টি লং ব্যারেল একনলা গাদা বন্দুক, ০৩ রাউন্ড ছড়া গুলি ও ০৫টি খালি খোসা, ০১টি এলজি গান, ০১টি ওয়ান শুটার পিস্তল, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ০১টি লং বডি কিরিচ এবং ০২টি লং বডি রামদা উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং অজ্ঞাত ডাকাতদের শনাক্তকরণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রঙ্গীখালী গহীন পাহাড়ী জঙ্গলে দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারী, ডাকাত, অপহরণকারী ও গুমকারী অপরাধীরা আস্তানা গেড়ে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিবি'র এ ধরনের সাহসী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Rp / Rp

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ