ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

তিস্তা ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প এবং রংপুরে পূর্ণাঙ্গ হাসপাতাল করবে সরকার - পরিবেশ উপদেষ্টা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৬-৭-২০২৫ বিকাল ৭:১৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদী ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।
তিনি জানান, রংপুরে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল পুনঃখননসহ নানা প্রকল্প চলমান রয়েছে। তবে ভবিষ্যতের পরিবেশবান্ধব শিল্পায়নের দাবি আসা উচিত নতুন প্রজন্মের কণ্ঠ থেকে।

আজ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস ২০২৫” এবং শহিদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তাঁর বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, শহিদ আবু সাঈদ ও তাঁর সহযোদ্ধারা যে আদর্শে জীবন দিয়েছেন, তা কেবল স্মরণীয় নয়—তা হোক আমাদের প্রতিদিনের প্রেরণা। তরুণ প্রজন্ম যেন মানবিকতা, সাহস ও ন্যায়ের পথে দেশের কল্যাণে আত্মনিয়োগ করে—এই হোক আমাদের প্রত্যাশা। আবু সাঈদ ভয়ের মুখে দাঁড়িয়ে সাহস দেখিয়েছিল। তাঁর মৃত্যু ছিল এক বিপ্লবের সূচনা, যা আমাদের মনে করিয়ে দেয়—পরিবর্তনের জন্য শুধু প্রতিবাদ নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীসহ শিক্ষক-শিক্ষার্থী ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্যান্য অতিথিদের সঙ্গে শহিদ আবু সাঈদ তোরণ ও জাদুঘর, স্ট্রিট মেমোরি স্ট্যাম্প এবং স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

Rp / Rp

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ