ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৩:১৭

মহাদেবপুরে শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইব্রাহিম হোসেন, মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বই মানুষকে আলোকিত করে। এ কারণে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের বই পড়া প্রয়োজন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বছরে কমপক্ষে ৪ বার পাঠ্য বইয়ের বাইরে সৃজনশীল ও বিজ্ঞানভিত্তিক বই পাঠের অনুষ্ঠান করার আহবান জানান। এর পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিস পরিদর্শন করেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা