ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিদ্যুৎ থেকে আগুন, নিঃস্ব মনিরুল: সাহায্যের হাত বাড়ানোর আহ্বান


মোঃ বাবুল মিয়া দেলদুয়ার উপজেলায় প্রতিনিধি photo মোঃ বাবুল মিয়া দেলদুয়ার উপজেলায় প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৭-২০২৫ বিকাল ৫:৩১

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের আলালপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছেন মনিরুল হোসেন নামে এক দরিদ্র অটোরিকশা চালক। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে তার ঘরবাড়ি, লোনে কেনা অটো এবং সংসারের যাবতীয় সামগ্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে হঠাৎ বিদ্যুতের তারে শর্ট সার্কিট হলে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মনিরুলের ঘরে। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু ছাই হয়ে যায়।
মনিরুল হোসেন পেশায় একজন অটোরিকশা চালক। লোন নিয়ে একটি অটো কিনে দীর্ঘদিন ধরে তিন সন্তান—দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন তিনি। আগুনে অটোসহ তার জীবনের একমাত্র উপার্জনের পথটিও পুড়ে যাওয়ায় এখন তিনি চরম বিপাকে পড়েছেন।
অসহায় মনিরুল বলেন,
"আমার কিছুই রইল না। ঘর নাই, অটো নাই। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ তো দূরের কথা, এখন তিন বেলা খাবার জোটাতে পারছি না।"
বর্তমানে তিনি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সমাজের হৃদয়বান ব্যক্তির  সহযোগিতা কামনা করেছেন তিনি।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা