সিরাজগঞ্জে বিএনপির ৪ বারের সাবেক এমপি মান্নান তালুকদার আর নেই
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের ৪ বারের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ১১টায় আমাদের অভিভাবক আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন। তার জানাজা ও দাফনের সময় পরে জানিয়ে দেওয়া হবে। এদিকে আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক রাকিবুল করিম খান পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হকসহ অনেকে। আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার ধুবিল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্ম নেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মুসলিম জমিদার কাটার মহল পরগনার প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুর রহমান তালুকদারের বংশধর জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম সন্তান। তিনি ১৯৫৪ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই তার রাজনীতিতে হাতেখড়ি হয়। পরে তিনি রাজনীতির পাশাপাশি ঠিকাদারি পেশায় নিয়োজিত হন। ১৯৫৭ সাল থেকে সুনামের সঙ্গে তিনি ঠিকাদারি করেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার বিজয়ী হন। এরপর টানা চারটি সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন। আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুর খবরে তার নির্বাচনী এলাকা রায়গঞ্জ-তাড়াশসহ সিরাজগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হক জানান, আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে তিনদিনের শোক ঘোষণা করেছি।
Rp / Rp
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার