বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১আগষ্ট) বাগেরহাট খান জাহান আলী মাজারের হলরুমে সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটির যৌথ ভাবে আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সভায় সভাপতিত্ব করেন কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির । সভার শুরুতে বিগত অধিবেশনের কার্যবিবরণী পাঠ করেন ইউনিয়ন নাগরিক কমিটির সাধারন সম্পাদক মহুয়া সুলতানা রিমা । ত্রৈমাসিক সভায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, যৌন ও প্রজনন অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গতমাসে কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। সভায় বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাগেরহাট উপজেলায় ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যদের সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এছাড়া ওয়ার্ড পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর একটি তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সহজে সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেন। বক্তারা বলেন, উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা,জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক স্থানীয় শাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, নারী, যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও সুশীল সমাজের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাবে। এসময় আরো বক্তব্য রাখেন শেখ হায়দার আলী, সেলিনা বেগম, রেক্সোনা খাতুন, আবু হানিফ, রাজিব সাহা, শারমিন খাতুন, শফিকুর রহমান, ফাতেমা খাতুন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কারাপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা।
Rp / Rp
ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ
বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ