ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
টাঙ্গাইল সদর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে ঘারিন্দা ইউনিনের ধরুন বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিল্টন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রশিদ আমিন অনুষ্ঠন সঞ্চলনায় ছিলেন সাবেক মেম্বার মো.সাইফুল ইসলাম ।
চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ বলেন আমি দীর্ঘদিন যাবত রাজনীতি করে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি , কখনও আমার চরিত্তে কলংকিত করি নাই । আমি শিক্ষা জীবনে শিক্ষাকে ফাঁকি দিয়েছি আমার কর্মজীবনে আমার কর্মকে ফাঁকি দিয়েছি আমি আমার বাবা মায়ের নির্দেশনাকে ফাঁকি দিয়েছি আমার সংসার জীবনে আমার সংসারকে ফাঁকি দিয়েছি কিন্তু আমি কখনও আমার দল এবং রাজনীতিকে ফাঁক দেই নাই । এলাকবাসি যখন যেভাবে আমাকে ডাকে সেভাবে পাশে থাকার চেষ্টা করি সাধ্য মত তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি । আমি আমার আমার এ ছোট জীবনে অনেক বিচার শালিস করেছি এখানে কেউ বলতে পারবেন না বিনিময়ে কারও কাছ কোন সুবিধা নিয়েছি । সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমি চেয়ারম্যান পদে লড়ার জন্য আগ্রহ প্রকাশ করছি । টাঙ্গাইল সদর ০৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। আগামী ৫ বছর সদর আসনে যত উন্নয়ন হবে উনার হাত দিয়েই হবে আপনারা যদি সমর্থন দিয়ে সহযেগিতা করে আমার পাশে থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত করে আমাকে ঘারিন্দা ইউনিয়নের প্রতিনিধি হিসাবে পাঠান তাহলে আমি মনে করি ঘরের ছেলেকে ঘরে পাঠলেন কারন সুলতান সালউদ্দিন টুকুর কাছে যাইতে আমার কোন ভায়া লাগে না । আপনারা অতীতে অনেককেই ভোট দিয়ে নির্বাচিত করেছেন আগামীতেও দিবেন আমি আপনারদের মাঝে একবার পরীক্ষা দিতে চাই কারন আমি আজীবন চেয়ারে থাকতে পারবোনা আগামী ৫ বছর পরে আবার নির্বাচন হবে । আমি যদি ভাল কাজ না করি আমাকে আর ভোট দিবেন না । আপনারা আমাকে আপনাার চেয়ারম্যান নির্বাচিত করলে আমি কোনদিন কোন ভাতার টাকা খাবনা ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই ,তানভীর আহমেদ রুবেল সারুটিয়ার আব্দুল কাদের শিকদার ,নুরুল ইসলাম মাষ্টার ,লালমাহমুদ,রফিকুল ইসলাম রফিক ,চরজানার আলাল মাষ্টার ,দরুনের আঃছামাদ,বুলবুল,ছালাম,সুরুজের খন্দকার আক্তারুজ্জামান ,তারেকুল ইসলাম তারেক ।
আর ও বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা উজ্জল হোসেন,বিএনপি নেতা ইসতিয়াক আহমেদ ইমনতানবীর আহমেদ খান রুবেল,মুনসুর রহমান দোলন প্রমুখ।
এ সময় ঘারিন্দা ইউনিয়নের বিএনপি'র নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Rp / Rp
ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ
বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ