শিবচরে বিএনপির উদ্যোগে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৫ জুলাই) বিকেলে শিবচর উপজেলার পাচ্চর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার পাচ্চর গোল চত্বর নামক স্থানে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মাদারীপুর ১(শিবচর)আসনের ২০১৮ সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী,মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আগামী সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।এ সময় তৃণমূল বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ মিছেলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করে।বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে এ সময় পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।এ সময় তারা দেশ নায়ক তারেক রহমানের নামের কটুক্তির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল সম্পর্কে জানতে চাইলে মাদারীপুর জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন'জিয়াউর রহমান ও তার পরিবারের বিপক্ষে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে,তারা ভিত্তিহীন মিথ্যা বানোয়াট গুজব ছড়াচ্ছে প্রতিদিন।আমরা ওই চক্রটিকে বলতে চাই আপনারা এরপর যদি আর কোন গুজব ছড়ান বিএনপি এবং জিয়া পরিবারের বিপক্ষে তবে আপনাদের আর কোন ছাড় দেওয়া হবে না।জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের অংশ,তাই আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই জিয়াউর রহমান এবং বিএনপির সম্পর্কে কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন।বিএনপি জনগণের দল,জনগণ আপনাদের সকল ষড়যন্ত্রের জবাব দেবে।এরপর থেকে আপনাদের প্রতিটি কথার জবাব রাজপথে দেওয়া হবে।দেশবিরোধী ষড়যন্ত্র কোনভাবেই মেনে নেওয়া হবে না।বিএনপির বিপক্ষে দেশ-বিদেশি ষড়যন্ত্র কঠিন হাতে প্রতিহত করা হবে।ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না'।গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী,উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর বেপারী,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল,শ্রমিক দলের সাবেক যুগ্ন আহবায়ক নাসির হাওলাদার,ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মোল্লা সহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃর্বৃন্দ উপস্থিত ছিলেন।
Masum / Masum
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত