ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল জব্দ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ১২:৪৮

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার ও আমানগন্ডা সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।

অদ্য ১৯ জুলাই ২০২৫ তারিখে বিজিবি'র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবেরবাজার ও আমানগন্ডা বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০ পিস স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য-২১ লক্ষ ২০ হাজার ৩২০ টাকা।

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি সদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি 'মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স' নীতি বাস্তবায়ন এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির এধরনের আভিযানিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Rp / Rp

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ