ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ১২:৪৮
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল।
 
গত ১৮ জুলাই গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের ব্রিজ পারে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
 
খবর পেয়ে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ১৯ জুলাই রাতে বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে তিনানী বাজারে আসেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে পুড়ে যাওয়া দোকান মালিকদের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন।
 
তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এসময় হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে সাবেক এ এমপি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্যরা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। কেউ যদি চাঁদাবাজি বা অন্যকোন অপকর্ম করতে আসে তাকে আটক করে পুলিশে দেন, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমিসহ আমার দল বিএনপি আপনাদের পাশে আছি। 

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত