পেঁয়াজ মজুদ করে বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা
পেঁয়াজ মজুদ করে বিপাকে দূর্গাপুরের কৃষক ও ব্যবসায়ীরা, পেঁয়াজের মৌসুমের প্রথমে দিকে পেঁয়াজের দাম কম হওয়াই, ভালো দাম পাওয়ার আশায় অনেক কৃষক ও ব্যবসায়ী পেঁয়াজ মজুদ রাখে। কিন্তু পেঁয়াজের মৌসুম এখন শেষ পর্যায়ে তারপরে ন্যায্য মূল্য দাম পাচ্ছে না কৃষক ও ব্যবসায়ী। এতে উৎপাদনের চাইতে ব্যয় বেশি হওয়াই,লসে মুখে পড়েছে দুর্গাপুরের কৃষক ও ব্যবসায়ীরা।
দুর্গাপুর চৌবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল আলীম জানান, পেঁয়াজ ওঠার প্রথম দিকে ভালো দাম না পাওয়ায় ,আমি অনেক পেঁয়াজ বাড়ির মাঁচায় এবংচাতালে মজুদ করি, ভেবেছিলাম পরে ভালো দাম পাবো, কিন্তু এখন দাম তো বাড়েনি বরং পেঁয়াজের তিনভাগের মধ্যে এক ভাগ পচে ও শুকিয়ে শেষ।
পেঁয়াজ চাষী আনসার উদ্দিন বলেন,এবার পেঁয়াজ চাষ করে বড় আকারে লসের মুখে পড়েছি আমি, ১ বিঘা মাটি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করতে, ১ লক্ষ থেকে, ১ লক্ষ ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। অথচ মৌসুমের সময় সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা মন। কিন্তু মৌসুমের কাঁচা এক কেজি পেঁয়াজ উৎপাদন করতে প্রায় খরচ পড়ে ৩২থেকে৩৫ টাকা কেজি,অথচ সেই পেঁয়াজ বাজারে ওঠা কালে বিক্রি হচ্ছে ২৮থেকে৩০কেজি হিসাবে।আবার মৌসুমের শেষ দিকে ৪০ কেজি পেঁয়াজ শুকিয়েও পচে ২৪থেকে২৮কেজি হচ্ছে, তারপরে বেপারীরা ৪২থেকে ৪৩ কেজিতে মন ধরছে, এতে বড় আকারে লসের মুখে পড়ছে আমাদের মত সাধারণ কৃষকেরেরা।
পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল লতিফ জানান,পেঁয়াজের মৌসুম কালে আমি ১৫০০টাকা মন পেঁয়াজ কিনি, সেই পেঁয়াজ গাড়ি ভাড়া ও স্টোরে খরচ সহ কেজিতে ১২থেকে ১৩ টাকা পড়ে।অথচ সেই পেঁয়াজ এখন বাজারে১৬০০থেকে ১৮০০ টাকা মন,এই বাজারে মন প্রতি ৪০০থেকে ৬০০টাকা লসে আছি। তবে শেষ সময়ে যদি পেঁয়াজ ২৪০০থেকে২৫০০টাকা মন থাকতো,তাহলে হইতো খরচের টাকা গুলো ওঠতো।
বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন পেঁয়াজের আমদানি নিয়ন্ত্রণ না করা,এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এর অন্যতম কারণ। সময়মতো ন্যায্য দাম নিশ্চিত না করা হলে,কৃষকরা ভবিষ্যতে পেঁয়াজ চাষে অনাগ্রহী হয়ে পরবে।যা দেশীয় পেঁয়াজ উৎপাদনে জন্য বড় হুমকি হয়ে যাবে।
এ বিষয়ে দুর্গাপুরে কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন,এবার এই অঞ্চলে পেঁয়াজের উৎপাদন টা অনেক বেশি হওয়ায়,দামটা হয়তো একটু কম,তবে পেঁয়াজ পচনশীল ফসল, দামটা আর একটু বেশি হলে কৃষকরা লাভবান হত।
Rp / Rp
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ