ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ৪:৯

মাদারীপুরে কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা । সোমবার (২১ জুলাই) সকাল সা‌ড়ে ১০টায় গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল ও গাউছ-ফিরোজ ইসলামিকের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল ও গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতাও চেয়ারম্যান এবং এ.এইচ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব কবি গাউছ-উর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ মাহমুদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাউছ-উর রহমান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, সহকারী শিক্ষক মাজেদা খানম, গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক শিলা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গাউছ-উর রহমান বলেন, বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমানে যেই জুলাইয অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও লক্ষ লক্ষ ছাত্রজনতা আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোনভাবেই মেনে নেওয়া যায়না। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করেন তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য যা কোনভাবেই মেনে নেওয়া যায়না। কিন্ডার গার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। আমি নিজেও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছি। শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দিতে বাধ্য হবো।

Rp / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত