মিষ্টি পানের বাজারে বিশাল আকারের দর পতন
রাজশাহী দুর্গাপুরে পানের বাজারে বিশাল আকারে দর পতন হয়েছে,হঠাৎ এই পানের বাজারে ধস নামায়,চরম সংকটের মধ্যে পড়েছে অত্র উপজেলার পান চাষীরা। অত্র এলাকায় অনেক কৃষক আছে, যারা শুধু পান চাষের উপরই নির্ভরশীল, কেউ লিজ নিয়ে, কেউ বা কারো জমি বর্গা নিয়ে পান চাষ করে, কিন্তু হঠাৎ এই পানের দাম কমে যাওয়ায়, অনেক কষ্টে জীবন যাপন করছে পান চাষিরা।
পান চাষির জয়নাল আবেদীন বলেন, এ বছরের শুরু থেকেই বৃষ্টি, অনেক রোগ বালাই মোকাবিলা করে, এই বছরের পান বরোজটা অনেকটাই ভালো হয়েছে,তবে পানের দাম নেই, আগে যে মোটা ও বড় আকৃতির পান প্রতি বিড়ি ৮০থেকে১২০ টাকা পর্যন্ত বিক্রি হতো।সে পানের বিড়ি এখন বিক্রি হচ্ছে ১৫থেকে৩৫টাকায়। মাঝারি এবং চিকন পানের দাম ২থেকে৫টাকা।অনেক সময় মাঝারি ও চিকন পান ব্যাপারীরা কিনছে না।
৬ নং মাড়িয়া গ্রামের মুক্তার হোসেন বলেন, আমি বিগত ২০ বছর থেকে পান চাষ করছি, এর আগে আমার বাপ দাদারা পান চাষ করতো এমন পানের বাজার জিবনে কখনো দেখিনি, পানের বাজার যদি এই অবস্থায় থাকে, তাহলে বাধ্য হয়ে আমাদের মত কৃষকদের পান বরজ ভেঙে ফেলতে হবে। কারণ এখন পানের বাজারের যে অবস্থা, তাতে নিজেদের খরচ তো দূরের কথা, পান-বরজের খরচ উঠানো বিপদ হয়ে গেছে।
চৌবাড়িয়া গ্রামের আরেক পান চাষী,রুস্তম মিয়া বলেন,আমি গত বছরে এক বিঘা মাটি বছরপ্রতি ৪০ হাজার টাকা দিয়ে লীজ নিয়,এবং সেই জায়গায় পান বরজ করি, আমার প্রায় ২লক্ষ্য ২০ হাজার টাকা খরচ হয়, এখন যে পানের বাজারের অবস্থা, আমার মূলধন তো দূরের কথা, প্রতিবছরের লিজের টাকায় দিতে পারবো কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
পান ব্যবসায়ী মন্টু মিয়া বলেন দুর্গাপুর উপজেলা সপ্তাহে ছয় দিন পানের আড়ত বসে, যেমন শ্যামপুর, আলিপুর, গোপালপুর, নারায়ণপুর,দাওকান্দি, কালিগঞ্জ, এই সব আড়তে সপ্তাহে ৮ থেকে ১০ কোটি টাকা, পান কেনা বেচা হয়, এখন অর্ধেকে থেকে নেমে আসছে।
বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন,পানের বাজারে যদি এই অবস্থা থাকে, আর সময় মতো ন্যায্য দাম নিশ্চিত না করা হয়, তাহলে খুব শীগ্রই কৃষকেরা পান চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে,যা দেশীয় মিষ্টি পান চাষে বড় আকারে হুমকি হয়ে যাবে।
এ বিষয়ে দুর্গাপুর কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী বলেন, দুর্গাপুরে প্রায় ১২.৫০ হেক্টর জমিতে পান হয়েছে, পান হলো দীর্ঘমেয়াদি ফসল এইজন্য হয়তো দাম ওঠা নামা হয়।বর্ষা মৌসুমে পানের দামটা একটু কম থাকে, কারণ এই সময় পানের উৎপাদন টা একটু বেশি হয়।তবে মৌসুম পরিবর্তন হয়ে শীতকাল আসলে পানের দাম বাড়ে, তখন হয়তো কৃষক তাদের খরচটা পুষিয়ে নিতে পারবে।
Rp / Rp
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ