ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দুর্গাপুরে জেলা প্রশাসকের লাইব্রেরি উদ্বোধন ও মানবিক সহায়তা


জুবায়ের তুহিন দুর্গাপুর, রাজশাহী  photo জুবায়ের তুহিন দুর্গাপুর, রাজশাহী
প্রকাশিত: ৭-৮-২০২৫ রাত ১১:২৩
রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় জেলা প্রশাসক আফিয়া আখতার বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে শিক্ষা, উন্নয়ন ও মানবিক কার্যক্রম সমন্বিত এক সফর সম্পন্ন করেন। তিনি লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা কার্যালয় পরিদর্শন করেন।
 
উপজেলা পরিষদ চত্বরে তাকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি (অতিরিক্ত) সাবরিনা শারমিন।পরে তিনি “জ্ঞানপিঁড়ি” নামে একটি পাঠাগারের উদ্বোধন করেন এবং মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এক অসহায় ভিক্ষুককে দোকানঘর প্রদান করেন।
 
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ আমরা মাসে কিছু  দিন নিয়মিত ভাবে উপজেলা  গুলো পরিদর্শন করে আসি। আপনাদেরও দায়ীত্ব সংশ্লিষ্ট অফিসারদের সকল কাজে আন্তরিক ভাবে সহযোগীতা করা।উন্নয়ন টেকসই করতে স্থানীয় প্রশাসন ও জনগণের যৌথ অংশগ্রহণ জরুরি।”
 
সফরকালে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রকল্প অফিসার  সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরের শেষে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে তিনি কর্মকর্তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান