চট্রগ্রাম বার ন্যায় ও মানবাধিকারের পক্ষে থেকে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে - শিল্প উপদেষ্টাদের আদিলুর রহমান
শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আইনজীবীদের প্রশিক্ষণ এবং নবীন আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রাম বারকে আরও আধুনিক, সেবামুখী ও মানবিক করে গড়ে তুলবে। সত্য, ন্যায় ও মানবাধিকারের পক্ষে অবিচল থেকে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
তিনি বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রাম বারের আইনজীবীরা ছিলেন প্রতিবাদ ও প্রতিরোধের সম্মুখ সারিতে এবং জনগণের পক্ষে। ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনে এই বারের কয়েকজন আইনজীবী জেল খেটেছেন ও নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি আরো বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রাম বারের আইনজীবীরা সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। ব্লক রেইডে গণগ্রেফতার শিক্ষার্থীদের আইনি সহায়তা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা প্রতিটি কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তা বাস্তবায়ন করেছেন। মার্চ ফর জাস্টিস কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে বারের সাহসী আইনজীবীরা শিক্ষার্থীদের আদালতে প্রবেশ ও তাদের গ্রেপ্তার এড়াতে নিজেদের চেম্বারে আশ্রয় দিয়েছিল।
উপদেষ্টা আদিলুর রহমান খান আজ চট্রগ্রামের কোর্ট হিলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে একথা বলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে এই অভিষেক অনুষ্ঠানে বক্তৃতা করেন চট্রগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, মহানগর দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন,
চট্রগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম বলেন, চট্রগ্রাম বার জুলাই বিপ্লবে যে সাহসী ভূমিকা পালন করেছে, তা জাতি স্মরণ করবে। দ্রুত জুলাই হত্যাকান্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে।
অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান পরিষদের সদস্য ও বিজ্ঞ আইনজীবীবৃন্দ। এ সময় আইনজীবী সমিতির প্রকাশনা 'অভিষেক স্মারক' এর মোড়ক উম্মোচন করা হয়।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ