রাজশাহী দূর্গাপুরে ট্রাক যোগে তাজা মাছ বিক্রি হচ্ছে সারা দেশে
তাজা মাছ বিক্রিতে রাজশাহী মধ্যেই শীর্ষ স্থান দখল করে আছে দূর্গাপুর।প্রতিদিন প্রায় এক কোটি টাকার বেশি মূল্যের তাজা মাছ ঢাকা সহ বিভিন্ন জেলায় নিয়মিত সরবারহ করা হচ্ছে।ফলে এই উপজেলার মাছচাষিরা যেমন উৎসাহিত তেমন লাভবান হচ্ছে, এতে বাজারে ফরমালিন মুক্ত তাজা মাছ পাচ্ছে ক্রেতারা।
এই উপজেলা মাছ চাষের সফলতার পিছনে রয়েছে এক গল্প,দুই যুগ আগে থেকেই তাজা মাছ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়,ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ময়মনসিংহ,সহ প্রায় ২৫থেকে ৩০জেলায় প্রতিদিন মাছ পাঠানো হয়।এর ফলে রাজশাহী বাইরে মানুষ ফরমালিন মুক্ত মাছ খেতে পারে,এতে ওইসব এলাকায় তাজা মাছের চাহিদাও বেড়েছে।
দূর্গাপুরের হাট কানপাড়া গ্রামের সেলিম রেজা বলেন আমি প্রায় ৩০বছর থেকে মাছ চাষ করি, রাজশাহীর ভীতরে আমরাই প্রথম তাজা মাছ বাইরে সরবরাহ করি,সত্য কথা বলতে আগে তো নদী মাছ ছাড়া বাইরের এলাকায় তাজা মাছ দেখতাম না,আমরা প্রথম দূর্গাপুর বাসী রাজশাহী বিভাগের বাইরে তাজা মাছ বিক্রি করেছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল থেকে ভোররাতের মধ্যে ৪৫থেকে৫০ট্রাক তাজা মাছ নিয়ে দূর্গাপুর হতে দেশের বিভিন্ন প্রান্তে যায়।প্রতিটি ট্রাকে ৭০০থেকে৮০০কেজি মাছ থাকে,বর্তমানে মাছ চাষে এই উপজেলা ২০হাজার বেশি লোক জড়িয়ে আছে।
দূর্গাপুর উপজেলা বিভিন্ন মৎস্য আড়তদার সাথে কথা বলে জানা যায়, এখন শুধু পুকুর থেকে না,আড়ত থেকেও তাজা মাছ যাচ্ছে দূর্গাপুরে বাইরে।
আড়তদার আবুল হোসেন বলেন,আমরা আড়তে তাজা মাছ কিনি,সেই মাছ হাউস অথবা টাংকিতে সংরক্ষণ করি,পরবর্তী সময় ট্রাক যোগে বিভিন্ন জেলায় বিক্রি করি,এতে তাজা মাছে লাভটাও দ্বিগুণ হয়।
উপজেলা মৎস্য অফিস জানায়,দূর্গাপুর উপজেলায় সরকারি পুকুর রয়েছে ৩৮৯টি,জমির পরিমাপ১৬৪হেক্টর, মাছের উৎপাদন ৮৫৬মেট্রিক টন। বেসরকারি মালিকানা পুকুর রয়েছে ৫৯১১টি,জমির পরিমাপ৩৮২৬হেক্টর,মাছের উৎপাদন ১৯৮৩২মেট্রিক টন।দূর্গাপুরে বাষিক মাছের চাহিদা রয়েছে ৪৩৩০মেট্রিক টন, মাছে সর্বমোট উৎপাদন ২০৩৪৯মেট্রিক টন,অর্থাৎ বাকী উদ্দীপ্ত ১৬০১৯মেট্রিক টন মাছ দূর্গাপুরে বাইরে সরবারহ হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃতানজিমুল ইসলাম বলেন, দুর্গাপুরে মাছ চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হয়েছে। মাছ চাষ করার জন্য চাষীদের নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে, কয়েক বছরে দূর্গাপুরে দ্বিগুণ মাছ উৎপাদন হয়েছে। ফলে এখন মাছ দুর্গাপুরে উদ্বৃত্ত রয়েছে, যা দেশের বিভিন্ন জেলায় ট্রাক যোগ তাজা মাছ রপ্তানি করা হচ্ছে।এতে বিপুল পরিমাপ অর্থ আয় হচ্ছে।
Rp / Rp
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
Link Copied