হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় দুই মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) একই এলাকার ফাহিম।আহত সোহাগ (২৭) বর্তমানে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই এলাকায়
দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতা গামী মটরসাইকেলের সাথে অপর দিক থেকে আসা আরেকটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে একটি মটরসাইকেল পাশে থাকা গাছে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী ওই দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও একজন।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) বলেন,“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত