ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে বিএসডিও’র মতবিনিময় সভা


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ১০:৪০

মহাদেবপুরে  উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে বিএসডিও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) তাদের বাস্তবায়নাধীন জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের অংশ হিসাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। 

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী   মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গেটকা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির সমন্বয় প্রক্রিয়া উপস্থাপন করেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:  খুরশিদুল ইসলাম, উপজেলা জনসাস্থ্য অধিদপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার মো. আল হাবিব পরাগ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজাওয়ানুল হক,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ, হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, মহাদেবপুর ইউপি, রাইগাঁ ইউপি চেয়ারম্যান ও অধ্যক্ষ মো. আরিফুর রহমান, মহাদেবপুর উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন সাংবাদিক লিয়াকত আলী বাবলু, খাজুর লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন মো. নজরুল ইসলাম, এনায়েতপুর লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন মো. হারুন অর-রশিদ, বিএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর ময়না রাণী প্রমুখ।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা